ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 183

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান দীর্ঘদিনের আবাসস্থল ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন চলছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বান্দ্রায় নির্মাণাধীন নতুন বাড়ির কাজ শেষ হলে সেখানে উঠবেন তিনি। তবে এ বিষয়ে এখনো সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় ছয়তলা একটি ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন সালমান খান। ভবনটির নির্মাণকাজ শেষ হলে তিনি বর্তমান বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে বসবাস করতে পারেন বলে আলোচনা চলছে।

আরও পড়ুন  সাইফ আলী খানের ওপর হামলা: আহত অবস্থায় হাসপাতালে, নিরাপদে কারিনা 

জানা গেছে, নতুন ভবনটি নির্মিত হচ্ছে সালমান খানের মা সালমা খানের নামে থাকা একটি জমিতে। সেখানে আগে দুই তলা একটি ভবন ছিল, যা ভেঙে ফেলা হয়েছে। নতুন ভবনে ছয় তলার পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর এবং স্টিল্ট পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপকূলীয় এলাকায় নির্মাণ হওয়ায় পরিবেশগত কিছু শর্ত মেনে ভবনটি নির্মাণ করতে হবে। এর মধ্যে বিদ্যমান গাছ না কাটা এবং নতুন গাছ লাগানোর নির্দেশনাও রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর সালমান খান বর্তমানে ওয়াই-প্লাস নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। নতুন বাড়িটিও মূল সড়ক থেকে ভেতরের একটি তুলনামূলক নিরিবিলি এলাকায় নির্মিত হচ্ছে, যেখানে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সালমান খান। তাই নতুন ঠিকানায় যাওয়ার খবর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তিনি সত্যিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান?

আপডেট সময় ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বলিউড অভিনেতা সালমান খান দীর্ঘদিনের আবাসস্থল ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন চলছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বান্দ্রায় নির্মাণাধীন নতুন বাড়ির কাজ শেষ হলে সেখানে উঠবেন তিনি। তবে এ বিষয়ে এখনো সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় ছয়তলা একটি ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন সালমান খান। ভবনটির নির্মাণকাজ শেষ হলে তিনি বর্তমান বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে বসবাস করতে পারেন বলে আলোচনা চলছে।

আরও পড়ুন  এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন