ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী

চিত্রনায়ক জাভেদ আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 389

ছবি সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এ ছাড়া নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত বছরের এপ্রিলে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  ১৭ বছর পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রয়াত কিংবদন্তি নায়ক মান্নার সিনেমা

জাভেদের স্ত্রী ডলি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, বুধবার সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ করে মারাত্মক অবনতি হয়। তিনি বলেন, “শুরুর দিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হলেও পরে বাসায় রেখেই চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে একজন চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত এসে তাকে দেখতেন। আজ সকালে নার্সরা এসে জানান, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চিত্রনায়ক জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে নায়ক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৬৮ সালে মুক্তি পাওয়া উর্দু ভাষার চলচ্চিত্র পায়েল-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

এই সিনেমার পরিচালক মুস্তাফিজ তার নাম রাখেন ‘জাভেদ’, যা পরবর্তীতে তার পরিচিত নাম হয়ে ওঠে।
জাভেদ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানী, জীবন সঙ্গী ও আবদুল্লাহ।

তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

চিত্রনায়ক জাভেদ আর নেই

আপডেট সময় ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬