ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

এবার ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

মুক্তির পরপরই চমকে দিয়েছে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। অনেকদিন পর মিষ্টি প্রেমের গল্পে ভাসছে বলিউড। প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করা ‘সাইয়ারা’ এবার ওটিটিতে আসছে।

এবার ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘সাইয়ারা’।

প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস এর ব্যানারে মুক্তি পাওয়া সাইয়ারাতে অভিনয় করেছেন দুই নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা। সম্প্রতি প্রযোজনা সংস্থার কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘সাইয়ারা’। তিনি একটি পোস্টার শেয়ার করেন, যেখানে স্পষ্ট লেখা ‘স্ট্রিমিং ফ্রম ১২ সেপ্টেম্বর, নেটফ্লিক্স’। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেননি।

নির্মাতা মোহিত সুরিরও তিন বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন। আদিত্য চোপড়া প্রযোজিত এই চলচ্চিত্র মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। প্রেমের গল্প, গান ও অভিনয়ের জন্য ছবিটি দর্শক ও সমালোচক দুই মহল থেকেই প্রশংসা কুড়িয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

এবার ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা’

আপডেট সময় ০৭:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫