ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 382

ছবি সংগৃহীত

ঢালিউডের মেগাস্টার শাকিব খান চুক্তিবদ্ধ হলেন আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য একটি নতুন সিনেমায়। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।

গতকাল বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন  শাকিব খান সম্পর্কে সিয়ামের মন্তব্য

সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, “এটি হবে একটি অ্যাকশনধর্মী সিনেমা। দর্শক বিগ স্ক্রিনে ‘লার্জার দ্যান লাইফ’ অভিজ্ঞতা পাবেন। আপাতত শুধু শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমার নাম, নায়ক-নায়িকা ও অন্যান্য বিষয় খুব শিগগিরই ঘোষণা করা হবে।”

সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড। প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা। জানা গেছে, সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। তিনি নিজেই মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও প্রস্তুত করেছেন।

দর্শকপ্রিয় নায়ক শাকিব খান ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এই সিনেমার মাধ্যমে ভিন্নধর্মী অ্যাকশন ও চমকপ্রদ গল্প উপভোগ করবেন দর্শক।

নিউজটি শেয়ার করুন

ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ

আপডেট সময় ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

ঢালিউডের মেগাস্টার শাকিব খান চুক্তিবদ্ধ হলেন আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য একটি নতুন সিনেমায়। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।

গতকাল বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন  ‘তাণ্ডব’-এর ঝড় থামছেই না, পাইরেসির ধাক্কা সত্ত্বেও শো হাউজফুল