ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 874

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতার সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৭ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

গত রোববার মাউশির এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী আগস্টের শুরুতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার। উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার, দ্বিতীয় ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে আরও বড় পুরস্কার প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা।

সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বিজয়ী দুটি প্রতিষ্ঠান পাবে ৫ লাখ টাকা করে পুরস্কার।

চিঠি অনুযায়ী, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি বিজয়ী প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটিকে জানাবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটির কাছে বিজয়ীদের তালিকা পাঠাতে হবে।

বিজয়ী প্রতিযোগীদের নাম ও গ্রাফিতি চিত্র jullyforever.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের জন্য বরাদ্দও নির্ধারণ করা হয়েছে উপজেলা পর্যায়ে ৩০ হাজার, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা।

শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পুরস্কার নয়, নিজের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগও পাবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতার সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৭ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি