ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জুনের শেষ সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা, প্রস্তুতি চলছে রুটিন প্রণয়নের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 194

ছবি সংগ্রহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই পরীক্ষা পরিচালনার রুটিন প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি জানান, এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি প্রণয়নে কাজ চলছে। তার বক্তব্য অনুযায়ী, এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রুটিনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  ম্যানেজিং কমিটির সভাপতির জন্য স্নাতক পাসের বাধ্যবাধকতা তুলে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হবে ২ মার্চ থেকে। এর আগে, ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি কলেজকে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই পরীক্ষার্থীরা ফরম পূরণের কাজ শুরু করতে পারবেন। পরীক্ষা নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জুনের শেষ সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা, প্রস্তুতি চলছে রুটিন প্রণয়নের

আপডেট সময় ০৬:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই পরীক্ষা পরিচালনার রুটিন প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি জানান, এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি প্রণয়নে কাজ চলছে। তার বক্তব্য অনুযায়ী, এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রুটিনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ