ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ জানাতে নির্দেশ দিল বোর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 275

ছবি সংগৃহীত

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি পদক্ষেপ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যেসব শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষার প্রথম দিন থেকেই অনুপস্থিত, তাদের তথ্য আগামী ১৫ কর্মদিবসের মধ্যে গুগল ফরমের মাধ্যমে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি বোর্ডের অধীনস্থ সকল স্কুলের প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: নিখোঁজ আরও দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যাদের সকলেই পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। এ পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, অনুপস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানে পদক্ষেপ নিয়েছে বোর্ড।

প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে, যেসব শিক্ষার্থী সম্পূর্ণ অনুপস্থিত বা কোনো একটি বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি, তাদের তথ্য সংগ্রহ করে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে জমা দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ফরম পূরণ করতে হবে এবং প্রতিবার নতুন করে ফরমে তথ্য জমা দিতে হবে। একাধিক শিক্ষার্থীর তথ্য একত্রে জমা দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকের (পিতা-মাতা বা অন্য কোনো বৈধ অভিভাবক) সঙ্গে সরাসরি সাক্ষাৎ কিংবা ফোনে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট কেন্দ্র থেকে কোন কোন পরীক্ষার্থী অনুপস্থিত, সে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রশাসনিকভাবে বিবেচিত হবে।

শিক্ষাবোর্ডের এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের অনুপস্থিতির প্রকৃত কারণ উদঘাটন করে ভবিষ্যতে এর সমাধানের পথ খুঁজে বের করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ জানাতে নির্দেশ দিল বোর্ড

আপডেট সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি পদক্ষেপ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যেসব শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষার প্রথম দিন থেকেই অনুপস্থিত, তাদের তথ্য আগামী ১৫ কর্মদিবসের মধ্যে গুগল ফরমের মাধ্যমে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি বোর্ডের অধীনস্থ সকল স্কুলের প্রধান শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন  নারী অধিকার রক্ষায় নতুন করে কমিশন পুনর্গঠনের দাবি