ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ঈদের আগেই রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, ১৯ দিনে এসেছে ২২৫ কোটি ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে লেগেছে ঈদের আগাম উত্তাপ। মার্চ মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। তুলনামূলকভাবে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ১২৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৭৮.৪ শতাংশ।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার

বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, হুন্ডি রোধে সরকারের কঠোর নজরদারি, বৈধ চ্যানেলে প্রেরণ উৎসাহিত করতে নগদ প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে প্রবাসীরা এখন নিয়মিত ও বড় অঙ্কে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় সহায়তা দেবে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ বেশি হচ্ছে।

অর্থনীতিবিদরা আরও বলছেন, এই প্রবাহ ধরে রাখতে ব্যাংকিং চ্যানেলের আরও আধুনিকায়ন, ট্রান্সফার চার্জ কমানো এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির পদক্ষেপ জোরদার করতে হবে।

দেশের অর্থনীতির রক্ষাকবচ হিসেবে বিবেচিত রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের আগেই রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, ১৯ দিনে এসেছে ২২৫ কোটি ডলার

আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে লেগেছে ঈদের আগাম উত্তাপ। মার্চ মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। তুলনামূলকভাবে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ১২৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৭৮.৪ শতাংশ।

আরও পড়ুন  এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার