ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম নো বল: আমিরের স্মৃতি ফেরালেন আসাদ আখতার নিরাপত্তা শঙ্কা ও কড়াকড়ির মধ্যে ইরানে ঐতিহ্যবাহী ‘অগ্নি উৎসব’ উদযাপনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ , আহত ৩ দুই ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু: শোকের ছায়া দুই বিশ্ববিদ্যালয়ে কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী মেহেরপুরে গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব অর্থনীতি বাঁচাতে কঠিন সিদ্ধান্ত—সপ্তাহে ৩ দিন ছুটি শ্রীলঙ্কা ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণুর গতিপথ বদলে দিয়েছে নাসা মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

অর্থনীতি বাঁচাতে কঠিন সিদ্ধান্ত—সপ্তাহে ৩ দিন ছুটি শ্রীলঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে। শুধু শ্রীলঙ্কাই নয়, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  অর্থনীতি সংস্কারে বড় পরিকল্পনা: শেয়ারবাজার ও বিনিয়োগ নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন ছুটি ঘোষণা করেছে।
প্রতি বুধবার এখন থেকে সরকারি ছুটি থাকবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির মুখে পড়েছে দেশটি। এই প্রণালি দিয়ে আগে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হতো। গত বছর এই পথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশের গন্তব্যই ছিল এশিয়া।

অপরদিকে থাইল্যান্ডে মানুষকে স্যুটের বদলে হাফহাতা পোশাক পরার আহ্বান জানানো হয়েছে, যাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে। মিয়ানমারে ব্যক্তিগত গাড়ি লাইসেন্স নম্বর অনুযায়ী একদিন পরপর চালানোর অনুমতি দেওয়া হচ্ছে।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে দেশজুড়ে নির্ধারিত লোডশেডিং চালু করা হয়েছে।

ফিলিপাইনে কিছু সরকারি দফতরে সপ্তাহে অন্তত এক দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণ নিষিদ্ধ করেছেন।
পাশাপাশি ভিয়েতনামের সরকার নাগরিকদের বেশি সময় বাসায় থাকার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে সাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবিসি বলছে, শ্রীলঙ্কায় নতুন চার দিনের কর্মসপ্তাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও অভিবাসনসহ জরুরি সেবা দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের পরিবর্তে বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে টানা তিন দিন সরকারি অফিস বন্ধ না থাকে।

এ ছাড়া শ্রীলঙ্কায় এখন থেকে গাড়িচালকদের ‘ন্যাশনাল ফুয়েল পাস’ নিবন্ধন করতে হবে। আর এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে কিছু মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানির কোটা খুবই কম।

২০২২ সালে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই জ্বালানি রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর থেকেই তেলের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

অর্থনীতি বাঁচাতে কঠিন সিদ্ধান্ত—সপ্তাহে ৩ দিন ছুটি শ্রীলঙ্কা

আপডেট সময় ১১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে। শুধু শ্রীলঙ্কাই নয়, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  স্টার্টআপদের জন্য ৫০০ কোটি টাকার সহায়তা তহবিল: আশাবাদী বাংলাদেশ ব্যাংক- জানালেন গভর্নর