ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

নতুন কোনো কাগুজে মুদ্রা ছাড়া ছাড়াই কেটেছে অন্তর্বর্তী সরকারের ৯ মাস। ফলে দেশের বাজারে ছড়িয়ে পড়েছে পুরনো ও ছেঁড়া নোট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম বুথসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে বাজারে ছাড়া হতে পারে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। এর ঠিক এক সপ্তাহ পর, পয়লা জুনেই বাজারে আসবে নতুন ১ হাজার টাকার নোট। নতুন এই নোটে সংযোজন করা হয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকার নতুন নোট।

আরও পড়ুন  ৬ দেশের সরবরাহে ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

আধুনিক ডিজাইনের পাশাপাশি নতুন নোটে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। বিশেষভাবে, ৭৫-এর জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তু থাকছে নোটের নকশায়।

বর্তমানে দেশের বাজারে চলমান ৯টি কাগুজে মুদ্রা রয়েছে, যার মধ্যে দুটি সরকারি এবং সাতটি ব্যাংক নোট। সবগুলোতেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। গত জুলাই মাসের পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে এসব নোটে পরিবর্তনের দাবি ওঠে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া শুরু করলেও কিছু প্রশাসনিক ও কারিগরি কারণে তা সময়সাপেক্ষ হয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে সব কাগুজে মুদ্রাই নতুন ডিজাইনে বাজারে ছাড়া হবে।

জানা গেছে, বর্তমানে বাজারে মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে, ছাপানো অবস্থায় মজুদ রয়েছে এর দ্বিগুণেরও বেশি।

নতুন নোট বাজারে আসায় লেনদেনে স্বাচ্ছন্দ্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়বে নিরাপত্তাও।

নিউজটি শেয়ার করুন

নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায়

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নতুন কোনো কাগুজে মুদ্রা ছাড়া ছাড়াই কেটেছে অন্তর্বর্তী সরকারের ৯ মাস। ফলে দেশের বাজারে ছড়িয়ে পড়েছে পুরনো ও ছেঁড়া নোট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম বুথসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে বাজারে ছাড়া হতে পারে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। এর ঠিক এক সপ্তাহ পর, পয়লা জুনেই বাজারে আসবে নতুন ১ হাজার টাকার নোট। নতুন এই নোটে সংযোজন করা হয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকার নতুন নোট।

আরও পড়ুন  শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা