ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

উত্তাল সচিবালয় এলাকা আহত ৫০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 756

ছবি সংগৃহীত

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় মঙঙ্গলবার বিকেলে সচিবালয় এলাকায় সংঘর্র ঘটনা ঘটে। এতে ৫০ জন আহত হয়েছেন। পৌনে ৫টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
এদিন বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
বিক্ষোভকারীরা বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।
বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই ঘটনায় এখনো সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আরও পড়ুন  সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
বিষয় :

নিউজটি শেয়ার করুন

উত্তাল সচিবালয় এলাকা আহত ৫০

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় মঙঙ্গলবার বিকেলে সচিবালয় এলাকায় সংঘর্র ঘটনা ঘটে। এতে ৫০ জন আহত হয়েছেন। পৌনে ৫টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
এদিন বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
বিক্ষোভকারীরা বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।
বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই ঘটনায় এখনো সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আরও পড়ুন  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত