ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

শান্তির পথে বাংলাদেশ: বিনিয়োগে সম্ভাবনার দুয়ার খুলছে: চরমোনাই পীর 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 185

বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ধর্মভিত্তিক মূল্যবোধে গঠিত দেশ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার পাঠ আমরা পেয়েছি ধর্ম থেকেই।”

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অনেক বেশি স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের চেয়ে অনেক উন্নত, যা দেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ উপহার দিয়েছে।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৭ আসনে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, “আমরা আপনাদের স্বাগত জানাই। ইসলাম সৎ ব্যবসাকে উৎসাহিত করে। রাসুলুল্লাহ (সা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। একজন আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবেন এই শিক্ষা থেকেই আমরা ব্যবসা ও বিনিয়োগকে সম্মান করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ একটি সংস্কারধারায় প্রবেশ করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছি। স্বৈরতন্ত্রের আর কোনো ঠাঁই এই ভূখণ্ডে নেই এবং জাতি হিসেবে আমরা সে প্রতিশ্রুতি দৃঢ়ভাবে ধারণ করি।”

চরমোনাই পীর বলেন, “ইসলামপন্থীরা দেশে শান্তিপূর্ণভাবে কাজ করছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়, বরং নৈতিকতা ও কল্যাণের পথ হিসেবে দেখছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে বাংলাদেশকে বিচার করলে ভুল হবে। আমাদের দেখে যাবে একটি প্রগতিশীল, শান্তিপ্রিয়, কর্মঠ জনগণের দেশ হিসেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতৃত্বের এমন ইতিবাচক বার্তা দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আশার সঞ্চার করবে, যা দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তি দেবে।

নিউজটি শেয়ার করুন

শান্তির পথে বাংলাদেশ: বিনিয়োগে সম্ভাবনার দুয়ার খুলছে: চরমোনাই পীর 

আপডেট সময় ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ধর্মভিত্তিক মূল্যবোধে গঠিত দেশ এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “এ দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার পাঠ আমরা পেয়েছি ধর্ম থেকেই।”

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অনেক বেশি স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের চেয়ে অনেক উন্নত, যা দেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ উপহার দিয়েছে।

আরও পড়ুন  আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?