০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 145

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

ছবি: সংগৃহিত

চৌগাছায় পেঁয়াজের চারা বিক্রিতে ৫ কোটি টাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ চাষে লাভবান হওয়ায় এবার উপজেলার কৃষকরা ব্যাপক হারে পেঁয়াজ চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে প্রায় ৫০-৬০ হাজার টাকা লাভ হয়েছে। চারার উৎপাদনে প্রাথমিক খরচ ছিল প্রায় ২০ হাজার টাকা, আর জমি থেকে পেঁয়াজ তোলার সময় আরও ১০-১২ হাজার টাকা খরচ হতে পারে বলে ধারণা করছেন তারা। সবকিছু সঠিকভাবে হলে প্রতি বিঘা জমিতে ৫০-৬০ মণ পেঁয়াজ উৎপাদনের আশা করছেন, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা হতে পারে। এতে করে কৃষকরা ৬০-৭০ হাজার টাকা মুনাফা অর্জনের সম্ভাবনা দেখছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৬০ জনের বেশি চাষিকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রতিজন চাষিকে ১ কেজি নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

 চৌগাছা উপজেলায় এ মৌসুমে ৮২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ১২২ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ হয়েছে। চাষিদের মতে, এ সংখ্যা আরও বাড়তে পারে। চৌগাছার উর্বর মাটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন। ফলে এ বছর পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তারা।  চৌগাছার পেঁয়াজ চাষীদের এ উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা রাখছেন চাষিরা।

নিউজটি শেয়ার করুন

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫