ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

পাল্টা শুল্ক ইস্যুতে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে বাণিজ্য মন্ত্রণালয়, কালই বসছে বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের প্রেক্ষিতে করণীয় নির্ধারণে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও র‍্যাপিড-এর প্রতিনিধিরা।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কযুদ্ধের পরও রেকর্ড ছাড়াল চীনের রপ্তানি বাণিজ্য

ঈদের ছুটির মাঝেও গতকাল শুক্রবার সংশ্লিষ্টদের কাছে বৈঠকে যোগদানের জন্য চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের অর্থনৈতিক প্রভাব, বাংলাদেশের রপ্তানি খাতে সম্ভাব্য ক্ষতি এবং পরবর্তী করণীয় নিয়ে বিশদ আলোচনা হবে।

এর আগে গত বৃহস্পতিবার হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে বাংলাদেশি পণ্যের ওপর। একই ধরনের শুল্ক বিশ্বের আরও অনেক দেশের ওপরও আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য মহলে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেসব দেশের ওপরই এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। তাদের মতে, এসব দেশে যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশে উচ্চ শুল্ক ও নানাবিধ বাণিজ্য বাধা থাকায় এ ঘাটতি বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত সচেতনভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যগুলোর একটি। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বড় ধাক্কা লাগতে পারে এই শুল্কের কারণে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠকে আগামী দিনের কৌশল নির্ধারণ, সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পাল্টা শুল্ক ইস্যুতে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে বাণিজ্য মন্ত্রণালয়, কালই বসছে বৈঠক

আপডেট সময় ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের প্রেক্ষিতে করণীয় নির্ধারণে জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও র‍্যাপিড-এর প্রতিনিধিরা।

আরও পড়ুন  দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাবে শিল্পখাত: জ্বালানি মন্ত্রণালয়