ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে

চকরিয়া থানার সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 372

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় থানার সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর রয়েছে। শুক্রবার বিকেলে চকরিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাজ্জাদ (১৮), শোয়াইবুল ইসলাম (২২), ওমর ফারুক (১৮) ও মোহাম্মদ মারুফ (২০)। অপর দুই কিশোরের বয়স কম হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন  শেরপুরে ৫ আগস্টে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একদল কিশোর ও যুবক ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে পৌর শহরের মগবাজার এলাকা থেকে চিরিংগা সদরের দিকে যাচ্ছিলেন অটোরিকশায় বসে তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। গাড়িটি চকরিয়া থানার সামনে পৌঁছালে স্লোগান শুনে আশপাশের কয়েকজন যুবক প্রতিবাদ জানিয়ে ‘ধর ধর’ বলে চিৎকার করেন। এতে থানা ও আশপাশের এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটিকে ধাওয়া করে ছয়জনকে আটক করেন। এ সময় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে স্লোগান দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

চকরিয়া থানার সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জন আটক

আপডেট সময় ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় থানার সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর রয়েছে। শুক্রবার বিকেলে চকরিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাজ্জাদ (১৮), শোয়াইবুল ইসলাম (২২), ওমর ফারুক (১৮) ও মোহাম্মদ মারুফ (২০)। অপর দুই কিশোরের বয়স কম হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন  চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১