ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রাজাবাজারে চোরের বাঁধনে প্রাণ গেল হোমিও চিকিৎসকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 180

ছবি: সংগৃহীত

রাজধানীর রাজাবাজারে বাসায় চুরির ঘটনায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হয়েছে। চোরেরা ঘরে ঢুকে তাঁর হাত-পা ও মুখ বেঁধে রাখার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত চিকিৎসকের নাম আনোয়ার উল্লাহ। বয়স ৬৬ বছর। তিনি রাজাবাজার এলাকার ৫৮/১ নম্বর ভবনের দোতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা ওই ফ্ল্যাটে ঢোকে। এ সময় তারা আনোয়ার উল্লাহর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রাখে। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান।

আরও পড়ুন  ধোলাইপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরেরা মুখ বেঁধে রাখার পরই তাঁর মৃত্যু হয়। বর্তমানে আনোয়ার উল্লাহর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং চোরদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

রাজাবাজারে চোরের বাঁধনে প্রাণ গেল হোমিও চিকিৎসকের

আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

রাজধানীর রাজাবাজারে বাসায় চুরির ঘটনায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হয়েছে। চোরেরা ঘরে ঢুকে তাঁর হাত-পা ও মুখ বেঁধে রাখার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত চিকিৎসকের নাম আনোয়ার উল্লাহ। বয়স ৬৬ বছর। তিনি রাজাবাজার এলাকার ৫৮/১ নম্বর ভবনের দোতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা ওই ফ্ল্যাটে ঢোকে। এ সময় তারা আনোয়ার উল্লাহর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রাখে। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫৮