ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 301

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন  গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

গুলিবিদ্ধ আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। কী কারণে এ হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন কাউকে পাইনি। বর্তমানে অভিযানে আছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, জানার চেষ্টা করছি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপির ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন  টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু