ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 463

ছবি সংগৃহীত

সোমবার থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রম জোরদার করবে এবং যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হাতে দমন করা হবে।

রোববার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাহিনীগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে : আইজিপি

তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি বাহিনীগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার জন্য একটি বিশেষ গোষ্ঠীকে দায়ী করে তিনি বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশকে অশান্ত করতে চায়। তারা বিপুল অর্থ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে তাদের সফল হতে দেওয়া হবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে তো আর পদত্যাগের প্রশ্নই ওঠে না। পরিস্থিতি উন্নতির জন্য যা যা প্রয়োজন, আমি তা নিশ্চিত করছি।”

নারীদের নিরাপত্তার বিষয়েও তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমাদের মা-বোনদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক রয়েছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ১০:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সোমবার থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রম জোরদার করবে এবং যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হাতে দমন করা হবে।

রোববার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাহিনীগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।

আরও পড়ুন  মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা