ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 98

ছবি সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন  চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন দম্পতি। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলে আসছিল।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তার স্বামী সাকিব। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন।

তবে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, ঘটনাস্থলের আলামত এবং অভিযুক্ত সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে পুলিশের কড়া জিজ্ঞাসাবাদের মুখে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১১:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

নড়াইল সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন  নড়াইলে তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।