ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 805

ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ার পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এই আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। গত ২ ফেব্রুয়ারি দায়ের করা সেই রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। যদিও এর আগে নির্বাচন কমিশন এই দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই আইনি লড়াইকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনের নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ হয়েছে।

আরও পড়ুন  ধর্মীয় উগ্রবাদের উত্থানে গণতন্ত্রের সংকটের শঙ্কা: তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ার পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এই আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রোববার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। গত ২ ফেব্রুয়ারি দায়ের করা সেই রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। যদিও এর আগে নির্বাচন কমিশন এই দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই আইনি লড়াইকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনের নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ হয়েছে।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্যে বিএনপির লিখিত মত, নির্বাচন কমিশনের ক্ষমতা চায় বহাল রাখতে