ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করবো না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 344

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করবো না : সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করবো না। তবে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া অবাস্তব এবং অসম্ভব।

শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর বিজয়ীকে অভিনন্দন জানালেন সারজিস আলম

সারজিস আলম বলেন, এতবড় একটি অভ্যুত্থান, এত রক্ত, জীবন-সামগ্রিক সব কিছুর যে চাওয়া, এই চাওয়াটা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, বিচার ব্যবস্থা সংস্কার-এটা এক কথায় অসম্ভব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের জায়গা থেকে বলেছিলেন, ২০২৬ সালের মাঝামাঝির আগেই নির্বাচন দেবেন। অর্থ্যাৎ, অভ্যুত্থানের পর দুই বছরও হচ্ছে না। তারা যদি মনে করেন আরো ২ থেকে ৪ মাস আগেই নির্বাচন দিবেন- তাও যৌক্তিক হতে পারে। আমরা এমনটাও শুনেছিলাম ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২৬-এর জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব। এক কথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে আমরা দ্বিমত করবো না।

সারজিস আরো বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো-নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো হওয়ার পর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি তা পূরণ হবে বলে মনে করছি।

এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, অন্যায়-অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায়, আমরা প্রাণপণ সেই চেষ্টা করবো।

এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করবো না

আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করবো না। তবে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া অবাস্তব এবং অসম্ভব।

শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই, কঠোর সমালোচনার মুখে ফেলি : সারজিস আলম।