ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 252

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধের জেরে আবদুল আজিজ (৩০) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ উপজেলার মথুরাপুর গ্রামের দরগাহতলা এলাকার বাসিন্দা এবং খিলাফত আলীর ছেলে।

আরও পড়ুন  পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন: কুষ্টিয়ার ভেড়ামারায় আতঙ্কে নদীপাড়ের মানুষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আজিজ ভিজিএফ কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। কিন্তু তার কার্ড হয়নি। এ সুযোগে পলাশ নামের এক ব্যক্তি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে আজিজের কাছ থেকে ৫০০ টাকা নেন। দীর্ঘদিনেও কার্ড না হওয়ায় গতকাল রাতে আবদুল আজিজ পলাশের কাছে গিয়ে টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পলাশ ও তার সহযোগীরা আবদুল আজিজের ওপর হামলা চালান এবং ছুরিকাঘাত করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “ভিজিএফ কার্ডের অনলাইন আবেদনের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার পর মথুরাপুর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, অনলাইনে সরকারি কার্ড নিয়ে এমন প্রতারণার ঘটনা আগে না ঘটলেও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন অনেকে।

পুলিশ জানিয়েছে, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ১২:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধের জেরে আবদুল আজিজ (৩০) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ উপজেলার মথুরাপুর গ্রামের দরগাহতলা এলাকার বাসিন্দা এবং খিলাফত আলীর ছেলে।

আরও পড়ুন  কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫