ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

লক্ষ্মীপুরে কারাগার থেকে বের হয়ে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 243

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বৃদ্ধ পিতা তাঁরই ছেলের হাতে নির্মমভাবে খু’ন হয়েছেন।

বুধবার (১১ জুন) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশীদ সর্দার ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী দেওয়ান (৭৫)। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা । ঘটনার পর থেকেই ঘাতক ছেলে পলাতক রয়েছে।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন, ছেলে আটক

স্থানীয়রা জানায়, নিহত হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ শেষ করে ছয় দিন আগে মামুন জামিনে বের হন। এরপর তিনি আবারও মাদক সেবন ও বেচা-কেনা শুরু করেন। এর আগে এসব ঘটনা নিয়ে প্রায়ই বাবা ছেলের মধ্যেই কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। বুধবার রাতে তার বাবা হযরত আলী দেওয়ান এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘরের পাশে টিউবওয়েলের কাছে যান। এসময় পেছন থেকে ধারালো দা দিয়ে হযরত আলী দেওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনেরা।

খবর পেয়ে রায়পুরের হায়দরগন্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের রোকন দেওয়ান বলেন, ছেলেটি গ্রামে মাদক সেবন ও বিক্রি করত। তিন মাস আগে ইয়াবাসহ ছেলেটিকে আটক করেছিল পুলিশ। কয়েকদিন আগে জামিনে বাড়িতে আসে। বুধবার সন্ধায় হঠাৎ করে তার বাবাকে এলোপাতাড়ি কোপায় মামুন। এতে হযরত আলী দেওয়ান ঘটনাস্থলেই নিহত হন।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, নিহত হযরত আলী দেওয়ানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মামুনকে আটকের চেষ্টা চলছে। তিনি একজন মাদক ব্যাবসায়ী, তার নামে থানায় মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে কারাগার থেকে বের হয়ে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন

আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বৃদ্ধ পিতা তাঁরই ছেলের হাতে নির্মমভাবে খু’ন হয়েছেন।

বুধবার (১১ জুন) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশীদ সর্দার ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী দেওয়ান (৭৫)। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা । ঘটনার পর থেকেই ঘাতক ছেলে পলাতক রয়েছে।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের মুখে হাসি