ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 176

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রফিক উখিয়া ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলাকালে রফিক গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন  মাদারীপুরে বাজি ফাটানো নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, এএসপি-ওসি-এসআইসহ আহত অর্ধশতাধিক

ক্যাম্পের বাসিন্দারা জানান, গোলাগুলির পরপরই আহত অবস্থায় রফিককে উদ্ধার করে ক্যাম্পের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হলেও সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য কোনোভাবেই থামছে না।

উল্লেখ্য, এর আগেও একই ক্যাম্পে সহিংসতার ঘটনা ঘটে। গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ নুর নামে এক হেড মাঝি কুপিয়ে নিহত হন। একের পর এক সহিংস ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা না হলে এ ধরনের সংঘর্ষ ও হত্যাকাণ্ড চলতেই থাকবে। স্থানীয় প্রশাসনও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

আপডেট সময় ১১:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রফিক উখিয়া ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলাকালে রফিক গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন  জাজিরায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৮