ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

জানুয়ারিতে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৭৫৪, আহত ১,৩০৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 169

ছবি: সংগৃহীত

দেশজুড়ে জানুয়ারি মাসে ভয়াবহ সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৭৫৪ জন নিহত এবং ১,৩০৩ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২৭১ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে।

আরও পড়ুন  সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন নিহত ও ২৩৯ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ। বাস দুর্ঘটনায় ১৫৯ জন নিহত ও ৪৫২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৩.৬৭ শতাংশ। এ ছাড়া ১৬৩টি ব্যাটারিচালিত যানবাহন, ইজিবাইক, নসিমন, অটোরিকশা ও মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ৩৩৬ জন আহত হয়েছেন।

জানুয়ারিতে ৫৭টি রেল দুর্ঘটনায় ৫৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। নৌপথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ হয়েছেন।

এই সময়ে সড়কে নিহতদের মধ্যে ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩৮২ জন চালক, ২৩৮ জন পথচারী, ১৮৮ জন শ্রমিক, ১৫১ জন শিক্ষার্থী, ১৭ জন শিক্ষক, ১৭১ জন নারী ও ২১ জন শিশু রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১২ জন বীর মুক্তিযোদ্ধা, ৮ জন সাংবাদিক, ৩ জন চিকিৎসক এবং ৪১ জন রাজনৈতিক নেতাকর্মী।

পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, চালকদের অসাবধানতা ও সড়কের নাজুক অবস্থা দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও ট্রাফিক আইন উপেক্ষার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

জানুয়ারিতে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৭৫৪, আহত ১,৩০৩

আপডেট সময় ০৬:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে জানুয়ারি মাসে ভয়াবহ সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৭৫৪ জন নিহত এবং ১,৩০৩ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২৭১ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে।

আরও পড়ুন  যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত শিশু-সহ অন্তত ৮