ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

বিদ্যুতের নতুন মূল্যহার নিয়ে আজ বিইআরসির সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সিদ্ধান্ত ঘোষণা করবে। বুধবার (৩ জুন) বিকেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিইআরসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন মূল্যহার পরিবর্তনের আবেদন করে।

আরও পড়ুন  দেশে মজুত গ্যাসে চলবে আরও ১২ বছর, সংসদে জ্বালানিমন্ত্রীর তথ্য

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছে।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশ পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ঘোষণার পর বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহারে কোনো পরিবর্তন আসছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের নতুন মূল্যহার নিয়ে আজ বিইআরসির সিদ্ধান্ত

আপডেট সময় ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সিদ্ধান্ত ঘোষণা করবে। বুধবার (৩ জুন) বিকেলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিইআরসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দেয়। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন মূল্যহার পরিবর্তনের আবেদন করে।

আরও পড়ুন  ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোয় নতুন বিপর্যয়