ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 104

ছবি: সংগৃহীত

দেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এই সময়ের মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ১১ মে’র মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ও বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

আরও পড়ুন  ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার প্রকোপ বেশি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সাধারণ মানুষকে বজ্রপাতের সময় সতর্ক থাকার এবং খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এই সময়ের মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ১১ মে’র মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ও বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

আরও পড়ুন  মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ