ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 112

ছবি সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে এবং স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন  নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বৃষ্টির সময় তানজিনা নিজের ঘরেই অবস্থান করছিল। সে সময় হঠাৎ তাদের বাড়ির ঠিক পাশেই বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দে তানজিনা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবাহ বিরাজ করছে।

সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃষ্টি ও বজ্রপাতের সময় হার্ট অ্যাটাক বা আতঙ্কে মৃত্যুর ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে ঘরে থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে এবং স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন  নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু