ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ জানালেন রিজভী এআই-এর ঝুঁকি মোকাবিলায় বিচারকদের সতর্ক থাকার আহ্বান মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ বন্দিদের গুলি করে পেট কেটে নদীতে ফেলতেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে সাক্ষ্য দুই দেশের স্বার্থেই ভারত সফর করবেন তারেক রহমান

শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 1327

ছবি সংগৃহীত

নভেম্বরের শুরুতেই দেশে শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা শীত নেমেছে, তবে রাজধানী ঢাকায় এখনো শীত পুরোপুরি উপস্থিত হয়নি। তবুও দুই দিন আগের বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা ঠাণ্ডা ভাব বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) নিতে পারে।

আরও পড়ুন  বিষধর সাপে কামড়ানো রোগীর প্রাথমিক চিকিৎসা

তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে সার্বিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ–নদীর অববাহিকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ

আপডেট সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নভেম্বরের শুরুতেই দেশে শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা শীত নেমেছে, তবে রাজধানী ঢাকায় এখনো শীত পুরোপুরি উপস্থিত হয়নি। তবুও দুই দিন আগের বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা ঠাণ্ডা ভাব বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) নিতে পারে।

আরও পড়ুন  ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র আশঙ্কা