ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 125

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি।

হিলসবরো কাউন্টি শেরিফ (পুলিশ) কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত হিশামকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

আরও পড়ুন  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর নারীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় পুলিশ ও দূতাবাস সূত্রে জানা গেছে, জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওই দিন সকাল ৯টার দিকে জামিলকে তাঁর ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ দুটি নিখোঁজ ডায়েরিভুক্ত করে তদন্ত শুরু করে।

নিখোঁজ নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছেন। জামিলের মরদেহ উদ্ধার হলেও নাহিদা কোথায় আছেন বা কী অবস্থায় আছেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, সন্দেহভাজন হিশামকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নাহিদার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

হৃদয়বিদারক এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক পুলিশের সাথে যোগাযোগ রাখছে। কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ড এবং নাহিদার নিখোঁজ হওয়ার পেছনে আর কার হাত থাকতে পারে, তা উদঘাটনে এফবিআই-সহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি।

হিলসবরো কাউন্টি শেরিফ (পুলিশ) কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত হিশামকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

আরও পড়ুন  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫