ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
- আপডেট সময় ০৪:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 19
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তায় রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কোনোভাবেই যেন বাস মালিক কতৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে না সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে জানান ডিএমপি কমিশনার মো. সারওয়ার।
শনিবার (১৪ মার্চ) সকালে গাবতলীতে বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক শ্রমিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে যেন লক্কর ঝক্কর বাস রাস্তায় যাতে নামতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রাস্তায় যাত্রীদের যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না পড়ে হয় সেজন্য মাঠ পর্যায়ে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সোয়াট, ডিবিও ও র্যার ডগ স্কোয়াড তৎপর রয়েছে।
মেইন রোডে যাত্রী না নামানোর অনুরোধ জানানোর পাশাপশি অভার স্পিড না করার অনুরোধ জানান তিনি। যাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।





















