ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে নিজের ছবি সম্বলিত অভিনন্দন বার্তা ও বিজ্ঞাপনী প্রচারণা দ্রুত সরানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে আসার পথে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে গাড়ি থামান প্রধানমন্ত্রী। তিনি ব্যানারটি সাথে সাথে অপসারণ করার নির্দেশ দেন এবং তাঁর উপস্থিতিতেই সেটি সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন  তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিলবোর্ডগুলোতে বড় বড় বিজ্ঞাপন প্রচার করছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিজ্ঞাপন ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। এর আগেও বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি বড় এলইডি স্ক্রিনে নিজের ছবি ও অভিনন্দন বার্তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে এসে দিনের দাপ্তরিক কাজ শুরু করেন। রাজনৈতিক বিশ্লেষকরা প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা অপরাজনীতি ও ব্যক্তিত্ব পূজার সংস্কৃতির পরিবর্তে জনসেবামূলক রাজনীতিতে ফেরার ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন

বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে নিজের ছবি সম্বলিত অভিনন্দন বার্তা ও বিজ্ঞাপনী প্রচারণা দ্রুত সরানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে আসার পথে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে গাড়ি থামান প্রধানমন্ত্রী। তিনি ব্যানারটি সাথে সাথে অপসারণ করার নির্দেশ দেন এবং তাঁর উপস্থিতিতেই সেটি সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন  ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে শায়া মোহসেন জিনদানি, পদত্যাগ করছেন ব্রেইক