ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

এলপি গ্যাস নিয়ে সুখবর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

শিল্প খাত ও গৃহস্থালি কাজে অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বড় ছাড় দিয়েছে সরকার।

এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন  আগামীকাল এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বিইআরসি

সোমবারের (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ওই প্রজ্ঞাপনে সই করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তবে এলপিজি আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট আগের মতোই বহাল থাকছে। এনবিআর মনে করছে, এই সিদ্ধান্তের ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমবে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানিতে ২ শতাংশ আগাম কর দিতে হতো। জনস্বার্থে সরকার এলপি গ্যাসের ওপর প্রদেয় এই কর ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সুবিধা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এর ফলে এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হবে, তার ওপর নতুন করে কোনো ভ্যাট কার্যকর থাকছে না।

নিউজটি শেয়ার করুন

এলপি গ্যাস নিয়ে সুখবর

আপডেট সময় ১০:২৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

শিল্প খাত ও গৃহস্থালি কাজে অপরিহার্য পণ্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বড় ছাড় দিয়েছে সরকার।

এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানি পণ্যে নিষেধাজ্ঞা জারি করলো ভারত, বন্ধ হলো আমদানি