ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 305

ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

আহতরা হলেন— শাহ আলম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের প্রায় ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে এবং দগ্ধ দুইজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।”

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

আপডেট সময় ০১:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন  পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক আটকা