ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 365

ছবি সংগৃহীত

গণভোট সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার, ১ এপ্রিল থেকে হবে কার্যকর

আইন উপদেষ্টা বলেন, গণভোট সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দিতে বলা হয়েছে। আমরা কোনো আল্টিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব, এরপর সরকার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে।

ড. আসিফ নজরুল আরও বলেন, সরকার আর কোনো আলোচনার আয়োজন করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো নিজের উদ্যোগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছে। আশা করি তারা স্ব-উদ্যোগে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছানোর জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচনের আয়োজন বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে আর কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। তাই দলগুলোকে স্ব-উদ্যোগে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। যদি তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে ব্যর্থ হয়, সরকার তার মতো সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

আপডেট সময় ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

গণভোট সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া