ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 292

ছবি সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতের এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন আফতাব আলী (৬০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৫)। জানা গেছে, আফতাব আলী দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বিদেশে, সৌদি আরবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন  বিহারে ডাইনি বিদ্যার চর্চায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে পুড়িয়ে হত্যা

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতের খাবার শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার পাঁচ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ঘরে ঢুকে আফতাব আলীকে দড়ি দিয়ে ও রিভা আক্তারকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত ও আটক করতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতের এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন আফতাব আলী (৬০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (২৫)। জানা গেছে, আফতাব আলী দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান বিদেশে, সৌদি আরবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন  খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ