ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্যামাইকা: সংগীত, সমুদ্র আর সংস্কৃতির প্রাণবন্ত দ্বীপ দিনাজপুরের হিলিতে সরকারি দপ্তরে শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার প্রাণিসম্পদ কর্মকর্তা আ.লীগের রাজনীতি নিষিদ্ধের বিধান রেখে সংসদে পাস হচ্ছে সংশোধিত অধ্যাদেশ সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০ সড়ক-রেল-নৌপথে মার্চে হতাহত ২৫০০ ছুঁইছুঁই; দুর্ঘটনার মূল কারণ বেপরোয়া গতি ও অব্যবস্থাপনা কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬

একসঙ্গে এইচএসসি দিচ্ছেন তিন বোন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 277

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপন তিন বোন— যা এলাকায় কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। তাদের এই ব্যতিক্রমী যাত্রা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন তারা। সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে সকালে পরীক্ষায় বসেন তিন বোন— সুমাইয়া ইসলাম (১৯), সাদিয়া ইসলাম (১৮) ও রাদিয়া ইসলাম (১৭)। তারা টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের কন্যা।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩৩ নির্দেশনা জারি

জানা যায়, এই তিন বোনের জন্ম সৌদি আরবের মক্কা শহরে। তাদের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা করতেন। ২০১০ সালে তিনি পরিবারসহ দেশে ফিরে আসেন এবং মেয়েদের স্থানীয় স্কুলে ভর্তি করান। সেই থেকে একসঙ্গে পথচলা একসঙ্গে পড়ালেখা এবং পরীক্ষায় অংশগ্রহণ।

তাদের বাবা শফিকুল ইসলাম বলেন, “প্রথম শ্রেণি থেকে এ পর্যন্ত তিন বোন একসঙ্গেই পড়ালেখা করছে। আগের সব পরীক্ষায় তারা ভালো ফল করেছে। এবারও আশাবাদী, সন্তোষজনক ফলাফল পাবে। আমার একটাই আশা— তারা যেন উচ্চশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য কিছু করতে পারে।”

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, “তিন বোনই অত্যন্ত মেধাবী। প্রাথমিক, জেএসসি ও এসএসসি পরীক্ষায় তারা ভালো ফল করেছে। আশা করছি, এইচএসসিতেও তারা ভালো করবে। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের জন্য গর্বের।”

এভাবে একসঙ্গে শিক্ষাজীবন পার করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই বিরল ঘটনা। এলাকার মানুষজনও বিষয়টিকে সাধুবাদ জানিয়ে বলছেন, এই তিন বোন আগামী প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

একসঙ্গে এইচএসসি দিচ্ছেন তিন বোন

আপডেট সময় ০১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপন তিন বোন— যা এলাকায় কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। তাদের এই ব্যতিক্রমী যাত্রা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন তারা। সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে সকালে পরীক্ষায় বসেন তিন বোন— সুমাইয়া ইসলাম (১৯), সাদিয়া ইসলাম (১৮) ও রাদিয়া ইসলাম (১৭)। তারা টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের কন্যা।

আরও পড়ুন  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ২৬ জুন