ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

সবার জন্য জরুরি সতর্কতা বার্তা দিল পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 187

ছবি সংগৃহীত

অভিনব কৌশলে যাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র এমন অভিযোগের প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত, পুলিশ মোতায়েন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারকচক্র মাইক্রোবাসে যাত্রী তুলছে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করে অর্থ আদায় করছে। কোনো কোনো ঘটনায় অস্ত্রের মুখে যাত্রীদের দিয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

পুলিশ সাধারণ যাত্রীদের উদ্দেশে বলেছে, রাস্তা থেকে অপরিচিত মাইক্রোবাস বা প্রাইভেট গাড়িতে ওঠা থেকে বিরত থাকুন। অপরিচিত কারও কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না। অজ্ঞান পার্টি, মলম পার্টি বা অন্য যেকোনো ধরনের প্রতারকচক্রের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন এবং নিজের অবস্থান ও গন্তব্য পরিবারের সদস্যদের জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেকোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করুন।

বাংলাদেশ পুলিশ বলছে, প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের সহযোগিতায় এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

সবার জন্য জরুরি সতর্কতা বার্তা দিল পুলিশ

আপডেট সময় ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

অভিনব কৌশলে যাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র এমন অভিযোগের প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন  রাজস্ব খাতে চাকরির দাবিতে আন্দোলনে ‘তথ্য আপা’দের সরিয়ে দিল পুলিশ