ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চাঁদ দেখা কমিটির বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 299

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে হজ এবং ৬ জুন পালিত হবে ঈদুল আজহা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে অনুযায়ী, বাংলাদেশের মুসলমানদের কোরবানির ঈদ হতে পারে ৭ জুন।

বাংলাদেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে তা জানানোর অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বর দেওয়া হয়েছে: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আরও পড়ুন  রাজনৈতিক দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

ঈদুল আজহা উপলক্ষে সরকার ইতোমধ্যে টানা ছুটির ঘোষণা দিয়েছে। নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই দিনের ছুটির বিনিময়ে সরকারি কর্মচারীদের জন্য ১৭ ও ২৪ মে (দুইটি শনিবার) অফিস খোলা রাখা হয়েছে। এর ফলে এবারের ঈদে কর্মজীবীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন।

ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে প্রতি বছর লাখ লাখ মানুষ রাজধানী ছাড়িয়ে নিজ নিজ গ্রামে ফিরে যান প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। ছুটি দীর্ঘ হওয়ায় এবারও ঈদযাত্রায় বড় ধরনের চাপ পড়বে পরিবহন খাতে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ পরিবর্তন হতে পারে। তাই ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো দেশ।

নিউজটি শেয়ার করুন

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চাঁদ দেখা কমিটির বৈঠক

আপডেট সময় ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে হজ এবং ৬ জুন পালিত হবে ঈদুল আজহা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে অনুযায়ী, বাংলাদেশের মুসলমানদের কোরবানির ঈদ হতে পারে ৭ জুন।

বাংলাদেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে তা জানানোর অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বর দেওয়া হয়েছে: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আরও পড়ুন  ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল