ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেনের রুট বর্ধিত করাসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন  ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধাকে চুন-কালি মেখে অপমান, চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্য

বক্তারা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি ট্রেনগুলো এখনও চাঁপাইনবাবগঞ্জে সম্প্রসারিত হয়নি, যা জেলার প্রায় ২৫ লক্ষাধিক মানুষের জন্য চরম ভোগান্তির কারণ।

তারা বলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দরকে ঘিরে এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা। অথচ আধুনিক ও নিরাপদ রেল যোগাযোগ থেকে এখানকার মানুষ বঞ্চিত থাকছে।

সমাবেশে বক্তব্য দেন সুজন জেলা শাখার সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ এ দাবিতে আন্দোলন করে আসছে। এবার আট দফা দাবির আলোকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— চারটি আন্তঃনগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, নতুন ডাবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকীকরণ, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, আমনুরা বাইপাসে যাত্রাবিরতি, আমনুরাকে আধুনিক জংশনে রূপান্তর এবং ঢাকা-নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সড়ক ৬ লেনে উন্নীত করা।

এদিকে কর্মসূচির কারণে ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় সোয়া ১০টার পরিবর্তে প্রায় আধা ঘণ্টা বিলম্বে সকাল পৌনে ১১টায় স্টেশন ছাড়ে।

সুজনের নেতারা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র ব্যানারে একই দাবিতে রেলস্টেশনে অবস্থান ও শান্তিপূর্ণ অবরোধ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন

আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেনের রুট বর্ধিত করাসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন  'অপারেশন ইগল হান্ট' মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ' লীগ নেতা গ্রেফতার