ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পাবনায় চরমপন্থি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 231

ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার ভাড়ারার কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  পাবনার ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘন্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় রামপুর গ্রামে ছোট্ট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা-বিস্কিুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা-বিস্কুট না খেয়ে দোকান থেকে বের হয়ে যায়। অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপ দেয় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

পাবনা সদর থানা ওসি আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

পাবনায় চরমপন্থি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পাবনা সদর উপজেলার ভাড়ারার কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  পাবনায় তীব্র নদী ভাঙনে বিলীনের ‍মুখে ফেরিঘাট! আতঙ্কে এলাকবাসী