ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবির কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী এবং কুমিল্লাপাড়া বিওপির টহল দল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আরও পড়ুন  ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

আটকদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৮ জন শিশু। তারা সবাই যশোর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এদিকে একই দিনে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী বাজারের পেছনের একটি পাকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারীদের যশোরে অবস্থিত জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতায় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ২৬ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবির কুসুমপুর, বেনীপুর, বাঘাডাঙ্গা, মাধবখালী এবং কুমিল্লাপাড়া বিওপির টহল দল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আরও পড়ুন  টেকনাফ সীমান্তের আলোচিত মানবপাচারকারী আবদুল আলী গ্রেপ্তার