ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নওগাঁ আওয়ামী লীগ অফিস থেকে লিফটের রেলিং চুরি করতে যেয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 165

ছবি সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে যেয়ে ৭ তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন (৩৫) শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে। দেলোয়ার পেশায় একজন বাস কন্ট্রাক্টর ছিলেন।

আরও পড়ুন  নিরাপত্তা ও উন্নয়নই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি : প্রধান উপদেষ্টা

এ ঘটনার রনি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দেলোয়ার (৩৫) শহরের সরিষা হাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ৭ তলায় লিফটের রেলিং চুরির উদ্দেশ্যে উঠে। ৭ তলায় বৈদ্যুতিক তারের সঙ্গে তার পা জড়ায়ে গেলে সে নিচে পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল আহমেদ বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা খবর দিলে হাসপাতালে আসি। হাসপাতালে দেলোয়ারকে মৃত্যু অবস্থায় পাই। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসটি পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁ আওয়ামী লীগ অফিস থেকে লিফটের রেলিং চুরি করতে যেয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে যেয়ে ৭ তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল আহমেদ নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন (৩৫) শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে। দেলোয়ার পেশায় একজন বাস কন্ট্রাক্টর ছিলেন।

আরও পড়ুন  শহরজুড়ে নিরাপত্তা জোরদার: বিশেষ অভিযানে দুই দিনে গ্রেপ্তার ৩৯৩ জন