ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কূটনীতিকদের সম্মানে ইফতার, বৈশ্বিক সহযোগিতার ওপর জোর প্রধানমন্ত্রীর টাকা ছাড়াও যা লাগবে তেল কিনতে: অপচয় ও মজুত ঠেকাতে বিপিসির নতুন নির্দেশনা আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়েতের সঙ্গে কোনো আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার: জামায়াত আমীর ইকুয়েডর: নিরক্ষরেখার দেশে প্রকৃতি ও সংস্কৃতির মিলন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ: এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান মালয়েশিয়া থেকে বাংলাদেশি গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই পুরান ঢাকায় বার্ন ইউনিটের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্বালানি সংকটের মুখে মার্কিন নিষেধাজ্ঞা ভুলে আবারও রাশিয়ার দ্বারস্থ হয়েছে ভারত। যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র চায় ফিনল্যান্ড।

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিইসি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 297

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন  প্রবাসীদের ভোট গ্রহণে রাজনৈতিক সমর্থন জরুরি: সিইসি

আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ জন্য অনেকেই আমাদের ওপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছে। আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে, যেসব সুপারিশের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এ সব বিষয় আমরা সতর্কভাবে পরিহার করছি।

তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এসব বিষয় আগে ফয়সালা হলে পরে আমরা সিদ্ধান্ত নেব। এ ছাড়া আমরা এসব ব্যাপারে জড়িত হতে চাই না।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। সেইদিন আর ফিরে আসবে বলে মনে হয় না, অন্তত যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এই অপবাদ নিয়ে মরতে চাই না। আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না, যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনেই করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে। কোনো প্রভাব এবং চাপের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাআল্লাহ।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিইসি

আপডেট সময় ০২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন  ভোটকেন্দ্রে আগে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি