ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন কলম্বিয়া: আন্দেস, আমাজন ও ক্যারিবিয়ানের মিলনভূমি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত, চিনি-ডাল কিনবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 168

ছবি: সংগৃহীত

সরকার ভারতীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এ আমদানি সম্পন্ন হবে। মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৩৮ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন  ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন

এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও নুমালিগড় রিফাইনারির মধ্যে ২০১৬ সালে স্বাক্ষরিত ১৫ বছরের একটি চুক্তির আওতায় এই আমদানি কার্যক্রম পরিচালিত হবে।

সরকারি বৈঠকে এদিন আরও কয়েকটি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রতি টনের দাম ৪৪০ মার্কিন ডলার। এছাড়া, ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ১ লাখ টন আতপ চাল আমদানি করা হবে, যার প্রতি টনের মূল্য ৪৭৪ দশমিক ২৫ ডলার।

এদিকে, দেশীয় বাজারে চাহিদা পূরণে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি এবং শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে এই চিনি ও ডাল সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত, চিনি-ডাল কিনবে সরকার

আপডেট সময় ১১:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সরকার ভারতীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এ আমদানি সম্পন্ন হবে। মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৩৮ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা