ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ দেশটিতে পরিচালিত সব ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্থগিতাদেশ আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  লাহোরে একাধিক বিস্ফোরণ, তদন্তে নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানে সহিংস বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েকটি অঞ্চলে তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।

গত রোববার দেশজুড়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের গিলগিট, স্কার্দু ও শিগায়ার জেলায় সোমবার ভোরের আগে কারফিউ জারি করা হয়েছে। সরকারি হিসাবে, ওই অঞ্চলে সংঘর্ষে অন্তত ১২ জন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্যমতে, গিলগিট শহরে ৭ জন এবং স্কার্দুতে ৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ

আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ দেশটিতে পরিচালিত সব ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্থগিতাদেশ আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভারতের হামলায় উত্তপ্ত পাকিস্তান, জরুরি নিরাপত্তা বৈঠকে বসছে ইসলামাবাদ