ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যাত্রাবাড়ী সিএনজিচালক হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 286

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তে অগ্রগতি ও ঘটনার সঙ্গে পলকের সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “পলক একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর সক্রিয় সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।”

অন্যদিকে, পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তির প্রেক্ষিতে তা নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন সিএনজিচালক ওবায়দুল ইসলাম। আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার এক মাস পর, ৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মরিয়ম যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে উঠে আসে রাজনৈতিক আন্দোলনের ছায়ায় সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত।

এ ঘটনার পর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলকের নাম বিভিন্ন সময় অভিযুক্ত হিসেবে উঠে আসে। গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুরের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন মোড় নেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

পুলিশ বলছে, পলককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ী সিএনজিচালক হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তে অগ্রগতি ও ঘটনার সঙ্গে পলকের সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন  ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা; আটক ১