ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মার্চে রেমিট্যান্সের গতি চাঙা, ২২ দিনেই এসেছে প্রায় ২৪৪ কোটি ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 422

ছবি সংগৃহীত

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৭৩৭ কোটি ৫০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮ লাখ ডলার, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক এক বার্তা।

আরও পড়ুন  বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়নের ঘরে, স্বস্তি রেমিট্যান্সেও

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, প্রবাসীরা মার্চের ১ তারিখেই পাঠিয়েছেন ৩ কোটি ৮০ হাজার ডলার। এরপর ২ থেকে ৮ মার্চ সময়ে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার, ৯ থেকে ১৫ মার্চ সময়ে এসেছে ৮৪ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার এবং ১৬ থেকে ২২ মার্চ সময়ে এসেছে ৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ডলার।

রেমিট্যান্সের এই প্রবাহে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বেসরকারি ব্যাংকগুলো। এ মাধ্যমেই এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

অন্যদিকে, চলতি অর্থবছরের পূর্ববর্তী দুই মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। জানুয়ারিতে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার।

২০২৪ সাল জুড়ে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা, বৈধ চ্যানেলের ব্যবহার এবং হুন্ডির বিরুদ্ধে কড়াকড়ি রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি ধারাবাহিকতা বজায় থাকলে সামনের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষেরা দেশের অর্থনীতিতে যে অবদান রাখছেন, তা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সময় এসেছে এই রেমিট্যান্স যোদ্ধাদের আরও বেশি মূল্যায়নের।

নিউজটি শেয়ার করুন

মার্চে রেমিট্যান্সের গতি চাঙা, ২২ দিনেই এসেছে প্রায় ২৪৪ কোটি ডলার

আপডেট সময় ১২:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৭৩৭ কোটি ৫০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৮ লাখ ডলার, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক এক বার্তা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার