ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

শীর্ষক: রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি: জুনের ২৮ দিনেই এসেছে ২৫৩ কোটি ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 764

ছবি সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ২৮ দিনেই দেশে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) প্রায় ৩১ হাজার ২৩২ কোটি টাকার সমান। গড়ে প্রতিদিনই দেশে এসেছে ৯ কোটি ৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে

প্রতিবেদন অনুযায়ী, জুনের প্রথম ২৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২২ থেকে ২৮ জুনের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৫৫ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। ১৫ থেকে ২১ জুনের মধ্যে এসেছে ৮০ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ডলার, ৮ থেকে ১৪ জুন পর্যন্ত এসেছে ৩০ কোটি ৬ লাখ ডলার এবং জুনের প্রথম সপ্তাহে এসেছে ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগের মাস মে-তেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। ওই মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকার সমান।

এছাড়া এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষক: রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি: জুনের ২৮ দিনেই এসেছে ২৫৩ কোটি ডলার

আপডেট সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

চলতি জুন মাসের প্রথম ২৮ দিনেই দেশে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) প্রায় ৩১ হাজার ২৩২ কোটি টাকার সমান। গড়ে প্রতিদিনই দেশে এসেছে ৯ কোটি ৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  শুল্ক সংক্রান্ত বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস