১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত

হজে যেতে পারবে না ১৫ বছরের নিচের কেউ, বিপাকে অভিভাবকরা – সমাধানে ধর্ম মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 94

ছবি সংগৃহীত

চলতি বছর পবিত্র হজে অংশ নিতে চাইলেও ১৫ বছরের কম বয়সী কেউই এবার সৌদি আরব যেতে পারবে না সৌদি সরকারের এই নতুন সিদ্ধান্তে পড়েছেন বিপাকে অনেক হজযাত্রী। অনেকেই ইতোমধ্যে সন্তানসহ চূড়ান্তভাবে নিবন্ধন করে ফেলেছেন। ফলে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা, যা দূর করতে এগিয়ে এসেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব হজযাত্রীর সন্তান ১৫ বছরের নিচে এবং আগে থেকে নিবন্ধিত, তারা চাইলে বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। যদি ওই শিশু হজে যেতে না পারে এবং তার পিতা-মাতা বা অভিভাবকও যেতে অপারগ হন, তবে একইসংখ্যক অন্য প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে তাদের স্থানে প্রতিস্থাপন করা যাবে।

তবে কেউ যদি প্রতিস্থাপনের সুযোগ না পান, কিংবা নতুন কাউকে খুঁজে না পান, সে ক্ষেত্রে পুরো রেজিস্ট্রেশন ফির অর্থ ফেরত দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বেসরকারি হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে হজযাত্রীদের যথাযথ সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মার্চ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের হজ মৌসুমে অংশ নিতে আগ্রহীদের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পাসপোর্ট অনুযায়ী জন্মতারিখ ধরে বয়স নির্ধারণ করা হবে। সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সব পক্ষকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

তবে এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনেছে। এখন দেখার বিষয়, নতুন এ নিয়মের আলোকে কীভাবে সামাল দেওয়া যায় অনিশ্চয়তায় পড়া পরিবারগুলোর হজ পরিকল্পনাকে।

নিউজটি শেয়ার করুন

হজে যেতে পারবে না ১৫ বছরের নিচের কেউ, বিপাকে অভিভাবকরা – সমাধানে ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫